হরদত চামারিয়া রোডের একটি বহুতলে ভয়াবহ আগুন - The News Lion

হরদত চামারিয়া রোডের একটি বহুতলে ভয়াবহ আগুন

 


দি নিউজ লায়ন;   হাওড়ায় বহুতলে আগুন। এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বহুতলের সাততলার একটি ফ্ল্যাটের কিচেন রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।


 প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ ন'তলা বহুতলের সাততলায় কিচেন রুমের চিমনিতে হঠাৎই আগুন লাগে। সেই আগুন গিজারে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিচেনের চিমনিতে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.